শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনার ৩য় ঢেউ আগস্টে, চূড়ায় পৌঁছাবে সেপ্টেম্বরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের থাবায় বিধ্বস্ত এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে কয়েক কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন লাখ লাখ মানুষ। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। তবে এর মধ্যে নতুন উদ্বেগের খবর জানাল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) জরিপ।

এসবিআই’র জরিপ বলছে, করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আগস্টে আঘাত হানবে ভারতে। আর সংক্রমণের সেই ঢেউ সেপ্টেম্বরে গিয়ে চূড়ায় পৌঁছাবে।

‘কোভিড-১৯: দ্যা রেস্ট টু ফিনিশিং লাইন’ নামে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের করোনাভাইরাস সংক্রমণের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে দ্বিতীয় ঢেউয়ে জুলাইয়ের শেষে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে এই সংখ্যা আগস্টের মাঝামাঝিতে গিয়ে বাড়া শুরু হবে। এই প্রতিবেদনটি বলছে, ভারতে মে’র ৭ তারিখে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল।

গবেষণাটি `অতীতের তথ্যের উপর নির্ভর করে’ তৈরি করা হয়েছে। এতে বলা হচ্ছে, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের তথ্য এবং তা বিশ্লেষণ করলে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ সংখ্যা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের থেকে প্রায় দ্বিগুণ বা ১ দশমিক ৭ গুণ বেশি হবে।

করোনোর দ্বিতীয় ঢেউ আসার আগেও এমন গবেষণা করা হয়েছিল। ভারতে তৃতীয় ঢেউ যে আঘাত হানবে এ বিষয়ে অধিকাংশ বিশেষজ্ঞ একমত।

সোমবার (৪ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩৯ হাজার ৭৯৬ জন আক্রান্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ৭২৩ জন। ভারতে সংক্রমণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লাখ ২২৯ জন। যার মধ্যে মারা ৪ লাখ ২ হাজার ৭২৮ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD