শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনায় আরও ৩৯২১ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন হাজার ৯২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন।

ধীরে ধীরে সংক্রমণ কমছে ভারতে। গত ১ এপ্রিলের পর থেকে এদিন করোনায় সর্বনিম্ন আক্রান্ত হয়েছে দেশটিতে। ১ এপ্রিল আক্রান্ত হয়েছিল ৭২ হাজার ৩৩০ জন। সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ১৯ হাজার ৬৫৮ জন, মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৫৭৫ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD