সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। দেশটিতে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭০৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জিনিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়েছেন ২৩৯ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে সুস্থতার হার ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর হার ৩ দশমিক ৩ শতাংশ। শূন্য থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ১৪ দশমিক ৪ শতাংশ, ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার ১০ দশমিক ৩ শতাংশ, ৬০ থেকে ৭৫ বছর বয়সীদের মৃত্যুর হার ৩৩ দশমিক ১ শতাংশ এবং ৭৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুও হার ৪২ দশমিক ২ শতাংশ। যাদের আগে খেকেই বিভিন্ন রোগ রয়েছে তাদের মৃত্যুর হার বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ পরিসংখ্যান থেকে বোঝা যায় বয়স্ক ও আগে থেকেই রোগে আক্রান্তরা সাধারণত করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন।

লাইট নিউজ ডেস্ক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD