শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে ভারতে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮১৭ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্থান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন।

এ নিয়ে দেশটিতে করোনায় সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জনের।

ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার মানুষ।

এর আগে মঙ্গলবার দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৬৬ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD