শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনায় মৃত্যু বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : ভারতে করোনাভাইরাসে মৃত্যু ফের বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮১০ জনের।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত তিন কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন।

এর আগে ভারতে মঙ্গলবার ১৩২ দিন পর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর থেকে আবারও বেড়ে চলেছে সংক্রমণ। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। তবে অন্যান্য দিনের তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে।

শুক্রবার ভারতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৬৪০ জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৯ কোটি ৮০ লাখ ৩১ হাজার জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪২ লাখ ২৪ হাজার ৩৪৬ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD