শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে করোনায় মৃত্যু বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। এ সময়ের মধ্যে দেশটিতে এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তন টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। করোনাক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন।

এর আগে বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল এক হাজার ৩২১ জনের।

এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৩১০ জনের। আক্রান্ত হয়েছেন তিন কোটি এক লাখ ৩৪ হাজার মানুষ।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ১৬ হাজার মানুষের। করোনাক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭ লাখ ৭৬ হাজার জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD