শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে দৈনিক মৃত্যু কমে ১৫৮৭, শনাক্ত ৬২ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশটিতে সংক্রমণ-মৃত্যু প্রতিদিনই কমে আসছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৮৭ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন, যা এর আগের দিনের চেয়ে কম। সেদিন আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২০৮ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৫৮৭ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৩ হাজার ৪৯০ জনে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৮৭২ জন, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮২ লাখ মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD