শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবির ই-মেইল

মোস্তাফিজুর রহমান ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বিসিবি ও বিসিসিআই। ‘নিরাপত্তার কারণে’ বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আইসিসির কাছে প্রশ্ন তোলার দাবি উঠেছিল। বিসিবি জানিয়েছিল শিগগিরই আইসিসিকে চিঠি দেবে বোর্ড। আজ সেই ই-মেইল পাঠিয়ে দিয়েছে বোর্ড।

সেই ই-মেইলে সরাসরি জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও পেশ করা হয়েছে সে মেইলে, জানাচ্ছে যমুনা টেলিভিশন।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি। ঠিক এই সময়ে এসে বাংলাদেশ এই মেইল পাঠিয়েছে আইসিসিকে।

ঘটনার সূত্রপাত গতকাল শনিবার থেকে। বিসিসিআইয়ের ওপর আগে থেকেই চাপ ছিল বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে খেলতে না দেওয়া হয়। সেই চাপের কাছে নতি স্বীকার করে গতকাল শনিবার বোর্ডের কাছ থেকে নির্দেশনা যায় মোস্তাফিজকে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপরই তারা জানায় বাংলাদেশি এই পেসারকে আর খেলানো সম্ভব নয় আসন্ন আইপিএলে।

এরপর দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই আজ ৪ জানুয়ারি আইসিসিকে একটি চিঠি পাঠায় বিসিবি।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৫ ফেব্রুয়ারি। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, এভাবেই সূচি সাজানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের দাবি মানলে লিটন দাসের দলেরও গন্তব্য হতে পারে শ্রীলঙ্কাতেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD