শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতে সব রেকর্ড ভেঙে একদিনে প্রায় পৌনে ৩ লাখ আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড ভাঙছে। প্রতিদিন বিশ্ববাসী দেশটিতে করোনা ভয়াবহতার নতুন চিত্র দেখতে পান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় পৌনে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। যা এ যাবৎকালে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড।

সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দেশটির দুই নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। যা রোববারের চেয়ে প্রায় ১২ হাজার বেশি। টানা ৫ম দিনের মতো ভারতে দুই লাখের বেশি আক্রান্ত হলেন। এর মধ্য দিয়ে ভারতে করোনা সংক্রমণ দেড় কোটি ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৫০,৬১,৯১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৬১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণ বৃদ্ধির জেরে দেশটিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জন। এত সংখ্যক সক্রিয় রোগী এর আগে হয়নি দেশে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪৪১৭৮ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD