সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

‘ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে আমরাও বাংলা-বিহার-উড়িষ্যা দাবি করব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যদি আপনারা এইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলার বিহার উড়িষ্যা দাবি করব।’

জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে ‘গোটা বিশ্ব কেঁদে উঠলেও’ ভারত এখনও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ‘বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে’ বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘কিন্তু তাতে কোনও লাভ হবে না। আপনারা যদি মনে করেন যে এই করে আপনারা আগ্রাসন সুসম্পন্ন করবেন…আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারপ্রাপ্ত।’

রিজভী বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে যে আমি সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ ভুটান নেপাল কব্জা করে নেব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।’

দেশ রক্ষার জন্য বাংলাদেশের মানুষের যে অন্তর্নিহিত শক্তি ও প্রাণের উন্মাদনা, তা ভারত কখনও টের পায়নি জানিয়ে তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এই মাতৃকায় যাদের জন্ম—হিন্দু-মুসলমান, তারা এই মাটির সন্তান।
এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? দেশের মুক্তির জন্য সিরাজ-উদ-দৌলা, মোহনলাল যদি একসঙ্গে লড়াই করতে পারেন। দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু-মুসলমান কেন পারবো না। আমরাও একসঙ্গে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান-খান করে দেব।

রিজভী বলেন, আপনারা (ভারত) আগরতলায় হাইকমিশনে আমাদের পতাকা ছিঁড়েছেন। এটা তো প্রচণ্ড আঘাত। এটা আমরা কোনও দিনও ভুলে যাবো না।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বিজেপি সরকার গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনও পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদির ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনও অবদান নেই।

রিজভী বলেন, আমার কাছে অবাক লাগে, যে ভদ্র মহিলার (কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক, সেক্যুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম। অসাম্প্রদায়িকতার কথা বলতেন। ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের হার ২৫ শতাংশ অথচ সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র ১ শতাংশ। তাহলে মমতা তো কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিল না। এই দেশে যারা ইসলামি রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না। অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনও কথা বলেন না। এটাই আমাদের ঐতিহ্য। আমরা এখানে যারা আছি তারা তো সিরাজ উদ দৌলা, মোহনলাল, মীর মদনের উত্তরসূরি। তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব। এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD