সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে আর অক্সফোর্ডের টিকা নেবে না আফ্রিকান ইউনিয়ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আর কিনবে না আফ্রিকান ইউনিয়ন (এইউ)। বৃহস্পতিবার (৮ এপ্রিল) আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (এসিডিসি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর সিএনএনের।

তবে সাম্প্রতিক সময়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার রক্ত জমাট বাঁধা নিয়ে বিশ্বব্যাপী যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে সে কারণে তারা টিকা নেওয়া বন্ধ করছে না। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে আফ্রিকান ইউনিয়ন জনসন অ্যান্ড জনসনের টিকা নিবে এবং সেটার পরিমাণ ২২০ মিলিয়ন ডোজ। সে কারণে তারা অক্সফোর্ডের টিকার ডোজ আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে এসিডিসি’র ডিরেক্টর জন এনকেনগাসন বলেছেন, ‘আমরা কোভ্যাক্সে সঙ্গে কাজ করছি। কোভ্যাক্সের মাধ্যমেই আমরা আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশের জন্য জনসন অ্যান্ড জনসনের ২২০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনতে যাচ্ছি। সে কারণে ভারতের সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের উৎপাদিত টিকার আর কোনো ডোজ আমদানি করবো না।’

তিনি আশা প্রকাশ করেছেন চলতি বছরের তৃতীয় কোয়ার্টারেই জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে তারা। এরপর তারা আরো ১৮০ মিলিয়ন ডোজ জনসনের টিকা নিবে। যাতে করে আফ্রিকা মহাদেশের কমপক্ষে ৪০০ মিলিয়ন মানুষকে টিকার আওতায় আনা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD