শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারত থেকে ঈদের দিনে এসেছে ১৮০ টন অক্সিজেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

কূটনৈতিক প্রতিবেদক : ঈদের ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় বুধবার (২১ জুলাই) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ১৮০ মেট্রিক টন অক্সিজেন দেশে এসেছে।

করোনার চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়ায় বাংলাদেশের তিনজন আমদানিকারক ১১টি ট্যাংকারে এ অক্সিজেন আমদানি করেন। বেনাপোল কাস্টমসের ইতিহাসে এই প্রথম ঈদের দিনেও ভারত থেকে আমদানি হলো।

বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

আমদানিকারকরা হলেন- বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।

এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে।

বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে, আইসিপি পেট্রাপোল কর্মকর্তারা মেডিক্যাল অক্সিজেন রপ্তানির জন্য একটি গ্রিন করিডোরের ব্যবস্থা করেন ।

আইসিপি পেট্রাপোলের শুল্ক বিভাগের সহকারী কমিশনার অনিত জৈন জানিয়েছেন যে ঈদুল আজহার ছুটি স্বত্বেও স্থলবন্দর কর্মকর্তা, কাস্টম কর্মকর্তা, বিএসএফ এবং সিএনএফ এজেন্টদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল যারা ঢাকায় ভারতের হাইকমিশন ও বেনাপোল কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

পেট্রাপোল স্থলবন্দরের পরিচালক কমলেশ সায়নী বলেন, পেট্রাপোল বন্দর থেকে তরল মেডিক্যাল অক্সিজেনের মতো প্রয়োজনীয় পণ্য দ্রুত সরানোর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উভয় বন্দর কর্তৃপক্ষের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং তাদের একে অপরকে সহায়তা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সীমান্তের উভয়পক্ষের সরকারী কর্মকর্তারা ঈদুল আজহার দিন একে অপরকে সাহায্য করার ক্ষেত্রে ভ্রাতৃত্বমূলক মনোভাব প্রদর্শন করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD