শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারত থেকে এলো আরও ১০ লাখ ডোজ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে করোনাভাইরাসের টিকার আরেকটি চালান দেশে পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ১০ লাখ টিকার এ চালান পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘একটি বিশেষ বিমানে ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে ১০ লাখ টিকা দেশে এসেছে। টিকা বহনকারী বিমানটি মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমাদের প্রতিনিধিরা টিকাগুলো বুঝে নেন। টিকাগুলো আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করব।’

ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশ যে টিকা কিনেছে, তাতে মধ্যস্ততা করে বেক্সিমকো ফার্মা। পাশাপাশি দেশে টিকা আসার পর এর সংরক্ষণ ও পরিবহনের দায়িত্বও পালন করছে তারা।

গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সরকার সিরামের সঙ্গে চুক্তি সই করে। টিকা পেতে প্রতিষ্ঠানটিকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা অগ্রিম পরিশোধ করে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা থাকলেও ভারত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা দেয়। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে পাঠিয়েছিল ৩৩ লাখ ডোজ টিকা। করোনা সংক্রমণ বেড়ে গেলে তখন টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তারপর চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে চুক্তির পর সেখান থেকে নতুন করে টিকা এনে সাময়িক প্রয়োজন মেটানো হয়। যদিও গত ২ ডিসেম্বর ৪৫ লাখ টিকা পাঠায় ভারত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD