বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভারত সীমান্তের কাছে এবার ভয়ংকর ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নেপাল-ভারত এবং চীনের বিতর্কিত লিপুলেখ সীমান্তের ট্রাই জংশন এলাকায় মানস সরোবর হৃদের কাছে বসাচ্ছে বেইজিং। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, সেখানে সেনা জড়ো করার পাশাপাশি আরও অবকাঠামো নির্মাণ করছে দেশটি। নতুন ভূ-উপগ্রহ চিত্রে এ ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে তারা।

টুইটারে ভূ-উপগ্রহ চিত্র বিশ্লেষক সংস্থা ডিট্রেসফা একটি ছবি শেয়ার করে বলেছে, সেখানে একটি গ্রাম দেখা যাচ্ছে, যেখানে নতুন রোড নির্মাণ ও সন্দেহভাজন লাল তাঁবুও দেখা যাচ্ছে।

ওই ছবিতে আরও দেখা গেছে, মানস সরোবর হৃদের তীরে ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র। ওই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান বলে বিবেচনা করা হয়।

লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে নেপালের। কিছুদিন আগে কালাপানি, লিম্পুয়াধুরার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখ এলাকা নিজেদের বলে দাবি করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে নেপাল। এবার এ বিতর্কের মাঝেই লিপুলেখে নিজেদের সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চীন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD