মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ভারী বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে নৌ-যোগাযোগে বিঘ্ন ঘটছে। ভারী বৃষ্টিপাতের জেরে এবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় (এসএমএস) এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, সকালের দিকে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছিল, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে তারা এই সিদ্ধান্ত নেন।

তবে স্বস্তির খবর হলো, আবহাওয়া কিছুটা উন্নত হওয়ায় বন্ধ হওয়ার ৪০ মিনিট পর, অর্থাৎ দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে সদরঘাট ও অন্যান্য রুটে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধই থাকছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD