সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

‘ভার্চুয়াল আদালত কখনো নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে আজ রবিবার এ কর্মসূচি পালন করা হয়।

আদালত খুলে দেওয়ার দাবিতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমেদ মেহেদী, সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজার নেতৃত্বে আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, আইন পেশা গভীর খাদে পড়ে আছে। বিচারপ্রার্থী জনগণ তাদের আইনগত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভার্চুয়াল আদালত কখনো নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না। তারা বিচার বিভাগ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে সারা দেশের সকল আদালত নিয়মিতভাবে খুলে দিতে হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD