রাজধানীর ভাষানটেক এলাকায় জামালকোট বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান বলেন, ৬টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌঁছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
লাইটনিউজ/এসআই