বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ভিপি নুর গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

পুলিশের দায়িত্বে বাধা ও হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৭ থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মৎস ভবনের সামনে বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়।

এর আগে নুরসহ ৬ জনের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভে নামে ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।

সে সময় বিক্ষোভ সমাবেশে ভিপি নুর বলেন, যারা ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ন্যায় সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনে আমাদের কর্মীরা লড়েছে, কখনও পিছু হটেনি। ছাত্র অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এজন্য আমাদের নানাভাবে হয়রানির চেষ্টা চলছে। এসবের প্রেক্ষিতে এই মামলা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD