সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই টোকেন দেবে সৌদি এয়ারলাইনস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে গমনেচ্ছুদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের টিকিট সংগ্রহের টোকেন দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ। একই সঙ্গে টিকিট রি-ইস্যু করা হবে।

রোববার (৪ অক্টোবর) রাতে সৌদি এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার জাহিদ হোসেন এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এয়ারলাইনস থেকে যে ফরম দেওয়া হচ্ছে, তা পূরণ করবেন সৌদি গমনেচ্ছুরা। পরে তা যাচাই-বাছাই করা হবে। যার ভিসার মেয়াদ আগে শেষ হবে তাকে আগে টোকেন দেওয়ার মাধ্যমে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হবে। ক্রমান্বয়ে প্রত‌্যেক সৌদি প্রবাসীকে এ সুবিধার আওতায় আনার চেষ্টা করছে সৌদি এয়ারলাইনস।’

সৌদি এয়ারলাইনস সূত্রে জানা গেছে, এতদিন টিকিটের মেয়াদ ধরে টিকিট ইস্যু-রি করেছে সংস্থাটি। টিকিট কেনার তারিখ ধরে সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু রোববার টোকেনের জন্য সোনারগাঁও হোটেল ও এর আশপাশে ১০ থেকে ১২ হাজার প্রবাসী জড়ো হন। তারা টিকিট না পেয়ে বিক্ষোভ করতে থাকেন। রোববার দুপুরের পর তারা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জ করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD