বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ভিসা ছাড়াই যারা ওমান যেতে পারবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

বাংলাদেশের কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ওমান যেতে পারবেন। এজন্য দেশটির সঙ্গে ভিসা মওকুফের চুক্তি করেছে ঢাকা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পারস্পরিক ভিসা মওকুফের এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার ও ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।

এর আগে, ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে বসেন দীর্ঘদিনের দুই বন্ধুদেশের প্রতিনিধিরা।বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।

পররাষ্ট্রসচিব বলেন, সৌহাদ্যপূর্ণ বৈঠকে ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের রয়েছে ভিশন ২০৪১ এবং ওমানে রয়েছে ভিশন ২০৪০। এ কারণেই দু’দেশ এ সময়ের মধ্যে বেসরকারি ও ব্যবসায়িক খাতে যৌথভাবে কাজ করলে সুফল ভোগ করবে জনগণ।

শেখ খলিফা আল হার্থি বলেন,‍ বাংলাদেশের সঙ্গে ওমান বরাবরই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে। দীর্ঘদিন ধরে জনশক্তি খাতে ওমানে বাংলাদেশের বড় ভূমিকা রয়েছে। এই খাতে আমরা এখান থেকে আরও বেশি দক্ষ জনবল নিতে চাই।এছাড়া, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ থাকায় ওমানের বিনিয়োগ কর্তৃপক্ষেরও এখানে বিনিয়োগে আগ্রহ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD