শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভুটানকে এক হালি গোল দিলো বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকেই ফাইনাল খেলবে। ৮ ফেব্রুয়ারি

শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় সারির দল নামালেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। দুই অর্ধে দু’টি করে গোল করেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের অর্ধে তেমন আক্রমণ করতে পারেনি পাহাড়ী দেশটি।

ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। বক্সের জটলার মধ্যে নুসরাত জাহান মিতু বল প্লেসিং করে জালে জড়ান। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঐশী। মিতুর কর্নারে ঐশী হেডে গোল করেন।

বিরতির পর ভুটান ম্যাচে সমতা আনার বৃথা চেষ্টা করেছে। উল্টো বাংলাদেশ ব্যবধান আরো দ্বিগুণ করেছে। ৫৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। ঐশীর পাসে বক্সে দাড়ানো কৃষ্ণা রানী বলের দিক পরিবর্তন করে গোল করেন।গোলরক্ষক খানিকটা বোকাই বনে যান বাংলাদেশের ফুটবলারের
চাতুর্যতায়। ৬ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ঐশী। ভূটানের গোলরক্ষক-ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঐশী বল পেয়ে গোল করেন।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। হাল্কা ধাক্কাধাক্কি হলেও বড় অপ্রীতিকর কিছু ঘটেনি। টানা তিন ম্যাচ হেরে ভূটান শূন্য হাতেই দেশে ফিরছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD