বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ভূমিকম্পে কাঁপল কক্সবাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। ফলে ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়। ৪.৩ মাত্রার ভূ-কম্পনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD