বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

ভেবেছিলাম ৩০ পেরোলেই বিয়ে করব: তামান্না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

অভিনেত্রী তামান্না ভাটিয়া জানিয়েছেন, তাঁর জীবনের এক সময় তিনি ভেবেছিলেন ৩০ বছর বয়স পেরোলেই অভিনয় ছেড়ে সংসার জীবনে মন দেবেন। তবে সময়ের সঙ্গে সেই ধারণা পুরোপুরি বদলে গেছে বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন আমার বয়স কম ছিল। ভেবেছিলাম, দশ বছর কাজ করব, তারপর বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কিন্তু এখন ইন্ডাস্ট্রির অনেক কিছুই বদলে গেছে।”

তিনি আরও যোগ করেন, “আগে মনে করা হতো, অভিনেত্রীদের বয়স বাড়লে তাঁদের জন্য তেমন চরিত্র থাকে না। কিন্তু এখন অনেক মধ্যবয়সী অভিনেত্রী দারুণ দারুণ চরিত্রে কাজ করছেন। তাঁদের জন্য আলাদা করে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, আর সেই চরিত্রগুলিরও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।”

২০-এর কোঠায় বলিউডে পা রাখা তামান্না জানান, “প্রথম দিকে তাঁর মনে হতো, বয়স বাড়লে আর সুযোগ পাওয়া যাবে না। তখন কমবয়সী অভিনেত্রীদেরই বেশি কাস্ট করা হতো। সেই ভাবনা থেকেই মনে হয়েছিল, বয়স হলে হয়তো ইন্ডাস্ট্রি ছাড়তে হবে।”

তবে এখন সেই ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে তামান্নার। তাঁর ভাষায়, “৩০ পার করে ফেলেছি, কিন্তু এখনো মনে হচ্ছে ইন্ডাস্ট্রিকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। বয়স এখন আর কোনো ফ্যাক্টর নয়।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD