রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

ভৈরবে করোনায় আরও দুজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও করোনা প্রতিরোধ কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া দুজন হলেন মো. শহিদ মিয়া (৭০) ও শাহানা বেগম (৬২)। তাঁরা পৌর শহরের ভৈরবপুর এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় বাসিন্দা জানায়, শহিদ মিয়া পেশায় ব্যবসায়ী ছিলেন। ২ জুন তাঁর করোনা ধরা পড়ে। এরপর থেকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়। এদিকে জ্বর ও সর্দি নিয়ে ৪ জুন গৃহিণী শাহানা বেগম নমুনা দিয়ে আসেন। এক দিন পরই তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। আজ তাঁর মৃত্যুর খবর জানা গেল।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভৈরব উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫২৫ জন। এর মধ্যে মার্চ মাসে আক্রান্ত হন ৪৬ জন। এপ্রিলে আক্রান্তের সংখ্যা ১১৭ জন।এপ্রিলেই প্রথম করোনায় একজনের মৃত্যু হয়। জুলাই মাসের প্রথম দিন থেকে সংক্রমণ কমে এসেছে। মাসের প্রথম চার দিনে সংক্রমিত হয়েছেন চারজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, জুন মাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের ঘরে থাকত। জুলাইয়ে ভালো সূচনা হয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা কমিয়ে আনা গেলে আশাজাগানিয়া সাফল্য আসবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD