বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ভোটকেন্দ্রে যাওয়ার পথে ধর্ষণ, সেই রিকশাচালক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালীর চাটখিলে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় আসামি রিকশাচালক মো. গোলাম সরোয়ারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার দমঘর ইউনিয়নের ইস্পাহানি ফকিরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছালেহ আহম্মদের ছেলে সরোয়ার হোসেন (২৮)।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর (রোববার) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই গৃহবধূ দুই বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। পথে রিকশাচালক সরোয়ার তাকে কেন্দ্রে পৌঁছে দেবে বলে রিকশায় তুলেন। পরে ভোটকেন্দ্রে না গিয়ে শিশুসহ চাটখিল এলাকার একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে।

স্থানীয় কৃষক মিজানুর রহমান বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে সরোয়ার তাকে মারধর করে পালিয়ে যান। এ সময় মিজানুর রহমান গৃহবধূকে উদ্ধার করে চাটখিল হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রিকশাচালক সরোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD