স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন ভ্যাকসিন আবিষ্কার হলে, আমরা দ্রুত পাব এবং সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না। তবে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরে থাকতে হবে। কাজেই করোনা সংক্রামণ এড়াতে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত স্বাস্থ্য সচেতনতার জন্য সকলকে মাস্ক পরার আহ্বান জানান মন্ত্রী।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়ার মাহফিলে পারতিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে এসব কথা তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, আমরা করোনায় আর একটি মুত্যুও চাই না। বাংলাদেশে এখনও করোনায় মৃত্যুর সংখ্যা খুব কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, অ্যামেরিকায় ২ লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছে আর ২ লক্ষ লোক সুস্থ হয়েছেন।
সদ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট ওয়াদুদ বাবু প্রমুখ।
লাইটনিউজ