শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভ্যাকসিন না নিলে মাসে ১৬ হাজার টাকা জরিমানা এই প্রতিষ্ঠানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ডেলটা এয়ারলাইন্সের যেসকল কর্মী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-প্রতিরোধী ভ্যাকসিন নেননি তাদের প্রতি মাসে ১৬ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এড বাস্টিয়ান।

তিনি বলেছেন, করোনাভাইরাসের জন্য হাসপাতালে থাকার কর্তৃপক্ষের গড় খরচ ৪ লাখ ২৫ হাজার টাকা। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভাইরাসের জন্য হাসপাতালে ভর্তি হওয়া সকল কর্মীদের ভ্যাকসিন দেয়া হয়নি।

বুধবার (২৫ আগস্ট) এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, সেপ্টেম্বরের শেষের দিকে করোনার ভ্যাকসিন না নেয়া কর্মীদের বেতন সুরক্ষা বন্ধ থাকবে। সেপ্টেম্বরের ১২ তারিখে ভ্যাকসিন না নেয়া কর্মীদের সপ্তাহের শুরুতে পরীক্ষা করতে হবে, যদিও এর খরচ কর্তৃপক্ষ বহন করবে। এছাড়াও তাদের সকলকে কোম্পানির অভ্যন্তরে মাস্ক পরতে হবে।

সিইও এড বাস্টিয়ান বলেছেন, ৭৫ শতাংশ ডেলটা কর্মচারীদের ভ্যাকসিন দেয়া হয়েছে। জুলাইয়ের মাঝামাঝিতে এই হার ছিল ৭২ শতাংশ। আমাদের সকল কর্মীদের ভ্যাকসিন দেয়া দরকার এবং যতটা সম্ভব এই হার একশ শতাংশ করা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭০ হাজার ১৪৪ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৮৩২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৭ লাখ ৯৪ হাজার ১৫ জন।

সূত্র : ডেইলি সাবাহ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD