ডেস্ক রিপোর্ট : মার্কিন এই আর্থিক কোম্পানির মুখপাত্র জানান, কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন করে বিস্তার লাভ করছে। অনেকে আক্রান্ত হচ্ছেন। আর এই কোভিড থেকে বাঁচার বড় উপায় হচ্ছে ভ্যাকসিন। কোম্পানির কর্মীদের ভ্যাকসিন নিতে উৎসাহ দিতেই এই ‘ভ্যাকসিন প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফক্স বিজনেস
তিনি আরো বলেন, আমরা নিজেদের ও অন্যদেরও সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি। অক্টোবরের মধ্যে যারা ভ্যাকসিন নেওয়ার প্রমাণ দিতে পারবেন তারাই পাবেন এই ঘোষিত এই অর্থ।

যুক্তরাষ্ট্রে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিভিন্ন কোম্পানি কর্মীদের ভ্যাকসিন গ্রহণের বিষয়ে বিভিন্ন পন্থা গ্রহণ করছে। গুগল, মাইক্রোসফট ঘোষণা করেছে ভ্যাকসিন না নিলে কোনো কর্মী অফিসে এসে অফিস করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেস্টুরেন্ট, জিম ও বিনোদন কেন্দ্রে প্রবেশে কোভিডের টিকা গ্রহণের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে এবং ১৩ সেপ্টেম্বর থেকে টিকা গ্রহণে রাজ্যের বাসিন্দাদের বাধ্য করা হবে। রয়টার্স
শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, এই সব খাতের সব কর্মী এবং গ্রাহকদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেয়ার প্রমাণ দেখাতে হবে। এই সময় তিনি ক্রমবর্ধমান ডেল্টা ধরন সম্পর্কে স্বাস্থ্যবিশেষজ্ঞদের উদ্বেগ তুলে ধরে বলেন, আমরা নানা ধরনের হুমকির মধ্যে আছি। জনগণকে বুঝতে হবে সুস্থ এবং স্বাভাবিক জীবন-যাপনের জন্য টিকা প্রয়োজনীয়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৭৯ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৬৫৬ জন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব