সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

ভ্যানচালক রাশেদুল হত্যায় ৩ জনের ফাঁসির আদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ভ্যানচালক রাশেদুল হত্যায় ৩ জনের ফাঁসির আদেশখুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী বৃহস্পতিবার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে মো. রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিচারক আরও বলেন, হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে।

এরপর রাশিদুলের পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানা অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশেদুলের মস্তক উদ্ধার করে। ওই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

শুনানী শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামী পক্ষে গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD