শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ভ্যানচালক সেজে আসামিকে ধরলেন এসআই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সিনেমা স্টাইলে ভ্যানচালক ছদ্মবেশে আরিফ কারিগর (৪৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন কুমারখালী থানার এসআই শিমুল।

শুক্রবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে। তিনি জিআর মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার আসামি।

এসআই শিমুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানচালক সেজে একটি চায়ের দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আরিফ নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সূত্র : যুগান্তর ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD