শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভ্রাম্যমাণ আদালত বসছে পদ্মা সেতুতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

পদ্মা সেতুর ওপর সোমবার সকাল থেকে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলে থাকবে সেনাবাহিনী। গাড়ি থামালে এবং গাড়ি থেকে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা হবে গাড়ি।

এদিকে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে তিনি বলেন, যাত্রী ও সেতুর নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেতু বিভাগ ও প্রকল্পের সূত্রগুলো জানায়, প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এর ৬০ ভাগের বেশি ছিল মোটরসাইকেল।

মোটরসাইকেল চালক ও যাত্রীদের অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও আড্ডা দিতে দেখা গেছে। এর ফলে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

এর আগে আর যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন।

রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে পদ্মা সেতুর ঠিক কোন জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD