শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

মক্কায় পাহাড়ে ভয়াবহ আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গালফ টুডের খবরে বলা হয়, গত বুধবার ভোরে মায়সান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়ে এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে তাইফ প্রশাসনের অধীনে এলাকাটির বিশাল কৃষিভূমি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক টুইটে মক্কা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পাহাড়জুড়ে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং বাতাসে ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD