বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিথেন গ্যাস বের হচ্ছে।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পান রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা।

পরে তৎক্ষণাৎ পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নির্গমনের তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে মগবাজারে দুর্ঘটনাকবলিত স্থানে দায়িত্ব থাকা ফায়ার সার্ভিস সদরদপ্তরের স্টেশন অফিসার ইউনুস আলী বলেন, ‘সকালে পুলিশ সদস্যরা গ্যাস বের হওয়ার খবর আমাদেরকে জানান। আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। এখনও দুর্ঘটনাকবলিত ভবনের ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হচ্ছে।’

এদিকে, খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন।

ঘটনাস্থলে দায়িত্বরত তিতাস গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো গ্যাস বের হচ্ছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD