শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মডার্নার টিকায় দূষণ, ১৬ লাখ ডোজ বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে এখন সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ করোনাভাইরাসের টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তত সাতটি টিকার অনুমোদন দিয়েছে। পরীক্ষামূলক রয়েছে আরো অন্তত ৫০টি।

বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে প্রায় সব দেশ টিকা দেওয়া শুরু করেছে। প্রতিটি দেশই টিকা সংগ্রহের চেষ্টা করছে। উৎপাদক সংস্থাগুলো টিকা সরবরাহ করে পারছে না।

এমন পরিস্থিতিতে মডার্নার টিকায় দূষণের ঘটনা ঘটেছে। টিকার নির্ধারিত উপাদানের বাইরে ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

সম্প্রতি জাপানে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মডার্নার টিকায় দূষণ ধরা পড়ায় ১৬ লাখ ডোজ বাতিল করেছে দেশটি। ওষুধ প্রস্তুতকারক টেকেদা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার টিকার বেশ কয়েকটি ডোজে দূষণের খবর পাওয়া গেছে। সেজন্য ১৬ লাখ ডোজ টিকা স্থগিত করেছে। তবে মর্ডানার টিকা বিক্রয় ও বিতরণের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যাল বলছে, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি টিকা কেন্দ্রে শিশিরর মধ্যে অজ্ঞাত দূষণ পদার্থ পেয়েছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে তিনটি ব্যাচের সব টিকার ব্যবহার স্থগিত রেখেছে তাকেদা ফার্মাসিউটিক্যাল। বিষয়টি মডার্নাকে জানানো হয়েছে এবং অনুরোধ করা হয়েছে তদন্ত করতে। তাৎক্ষণিকভাবে মডার্না কোনো উত্তর দেয়নি।

মডার্নার টিকায় কি ধরণের দূষণ পাওয়া গেছে বিষয়টি বিস্তারিত কিছু বলেনি তাকেদা ফার্মাসিউটিক্যালস। এমন দূষণ সম্বলিত ডোজ দেয়ার পর কারো মধ্যে কোনো স্বাস্থ্যগত সমস্যার কথাও এখন পর্যন্ত জানা যায়নি।

সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো বলছেন, তিনটি ব্যাচের মধ্যে একটির বোতলের ভিতরে বাইরে থেকে দূষণ দেখা যায়। কিন্তু পূর্ব সতর্কতা হিসেবে অন্য দুটি ব্যাচের টিকা ব্যবহারও স্থগিত রাখা হয়েছে।

জাপানের মিডিয়ায় বলা হয়েছে, যে তিনটি ব্যাচ সরবরাহ দেয়া হয়েছে সবটাই স্পেনে প্রস্তুত করা হয়েছে। জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে’র মতে, রাজধানী টোকিও সহ মধ্য জাপানে টিকা দেয়ার আটটি সেন্টারে খোলা হয়নি, এমন ৩৯টি বোতলের টিকা মধ্যে ওই দূষণ দেখা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD