শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মডার্নার মজুত শেষ, চট্টগ্রামে টিকার জন্য হাহাকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : মজুত শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রামে মডার্নার টিকা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রেজিস্ট্রেশন করে এসএমএস পাওয়ার পরও অনেকেই টিকা পাননি। চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার জন্য হাহাকার সৃষ্টি হয়েছে।

তবে এখানে সিনোফার্মা এবং অ্যাস্ট্রেজেনেকার টিকা প্রদান সীমিত আকারে চালু রয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টিকার মজুত শেষ হয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মজুত শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে মডার্নার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে টিকার সরবরাহ পাওয়া গেলে আবারও টিকা দেওয়া শুরু হবে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিছু সংখ্যক মডার্নার টিকা অবশিষ্ট থাকায় আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত ওই টিকা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, চট্টগ্রামে মডার্নার টিকার মজুত শেষ হয়ে গেছে। ফলে চসিকের সকল কেন্দ্রে মডার্নার টিকা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। টিকার সরবরাহ পেলে পুনরায় চালু হবে এই কার্যক্রম।

চট্টগ্রামে শত শত মানুষ রেজিস্ট্রেশন করে এসএমএস পাওয়ার পরও টিকা পাননি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে টিকা দিতে এসে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা টিকা নিতে আসা আবছার উদ্দিন রাইজিংবিডিকে জানান, একমাস আগে রেজিস্ট্রেশন করে এসএমএস পেয়ে টিকা দিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি টিকা নাই। টিকা দেওয়া বন্ধ। কোন পূর্ব ঘোষণা ছাড়া এভাবে টিকা প্রদান বন্ধ করে দেওয়ায় আমরা হয়রানির শিকার হলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD