শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মডার্ন হাসপাতালে আরেক অমানবিক কাণ্ডের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনা রোগী নিয়ে আবারো চরম অমানবিক এক কাণ্ড ঘটল রাজধানীর ধানমণ্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে ওই হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মোখলেস উদ্দিন আহমেদ (৮৭) মারা যান।

এ সময় তার পরিবারের সদস্যরা একটি স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের ডাকেন তার মরদেহ ব্যবস্থাপনার জন্য। ওই স্বেচ্ছাসেবকরা মৃত রোগীর কাছে গিয়ে দেখেন মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। এ সময় তারা হাসপাতালে স্টাফদের কাছে মরদেহ ঢাকার জন্য কোনো কাপড় বা চাদর চাইলে হাসপাতালে লোকজন তা দিতে অস্বীকৃতি জানান। পরে অনেক অনুনয় বিনয় করে প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর তাদেরকে একটি চাদর দেওয়া হয়।

এ বিষয়ে গত রাতে আনোয়ার খান মডার্ন হাসপাতালে সিনিয়র কর্মকর্তা অধ্যাপক ডাক্তার এহতেশামুল হক কালের কণ্ঠকে বলেন, ওই মরদেহ বিবস্ত্র অবস্থায় ছিল না। স্বেচ্ছাসেবকরা দাফন-কাফনের কাপড় দাবি করছিল। কিন্তু সাধারণত এই কাপড় রোগীর স্বজন বা যারা দাফনের ব্যবস্থাপনা করবে তারা নিয়ে আসেন। কোনো হাসপাতাল থেকেই কাফনের কাপড় সরবরাহ করা হয় না। বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। সূত্র : কালের কণ্ঠ অনলাইন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD