বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মধ্যরাতের অভিযানেও বো’মা তৈরির সরঞ্জাম উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ অভিযানে বিপুল জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোনো বোমা ছিল না।

রোববার (১১ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২টা ৫০ মিনিটের দিকে অভিযান শুরু করা হয়।

অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আমাদের একটি টিম ৩ দিন আগে বামসি বারেক ওরফে সাব্বিরসহ ৩ জঙ্গিকে মিরপুর থেকে গ্রেপ্তার করে। বারেকের তথ্য অনুযায়ী আমাদের একটি টিম আজ রোববার (১১ জুলাই) সন্ধ্যার দিকে কেরাণীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেপ্তার করে। নাইম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি নব্য জেএমবির সদস্য। তিনি বোমা বানান এবং বোমা তৈরির প্রশিক্ষক। সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন।

তিনি আরও বলেন, যে বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় সপরিবারে থাকতেন তিনি। কয়েকদিন আগে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন এবং একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিলেন। এখানে কোনো কমপ্লিট বোমা পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও ৪টি রিমোট পেয়েছি। এখান থেকে শক্তিশালী আইইডি বোমা তৈরির সামগ্রী পেয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD