রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

মধ্যরাতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, কাচপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি গ্যাসলাইনে লিকেজ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই একে অপরের আত্মীয়। সবার অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD