শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

মন্ত্রীসভায় সিরাজগঞ্জের মামা-ভাগ্নে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন মন্ত্রীসভায় সিরাজগঞ্জ থেকে একসঙ্গে দুজন স্থান পেয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী এবং তার ভাগ্নে ড. এম এ মুহিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। একই জেলা থেকে মামা-ভাগ্নের এমন উত্থানকে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন বিশেষ প্রাপ্তি হিসেবে।

জানা গেছে, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত ড. মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ পেয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে এবং সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে।

এক জেলা থেকে দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী। স্থানীয়রা বলছেন, উন্নয়ন ও স্বাস্থ্য খাতে এবার জেলার জন্য বিশেষ সুযোগ তৈরি হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD