শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মমেক হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনার ২ জন, জামালপুরের ১ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ট্রমথ চন্দ্র দাস (৭১), নান্দাইল উপজেলার আমেনা (৮৫), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুখু মিয়া (৮০) এবং জামালপুর সরিষাবাড়ি উপজেলার সাজেদা (৪৫)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হাসিনা (৬০), গফরগাঁও উপজেলার ইব্রাহিম (৭৫), ত্রিশাল উপজেলার ইব্রাহিম (৭০), জসিম উদ্দিন (৫৫), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তহুরা (৫০), এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রইসুদ্দিন (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩০৪ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৪ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬১ টি নমুনা পরীক্ষায় আরো ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮.৯৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৬২৩ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD