শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মমেক হাসপাতালে করোনা ১৭ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৯ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ৮ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, নেত্রকোনার ৩ জন এবং শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের ১ জন করে।

সোমবার (৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হামিদা (৬১), জরিনা (৩৫), তাপস (২২), গফরগাঁও উপজেলার রিয়াজুদ্দিন (৭৫), রুবেল (৪০), ত্রিশাল উপজেলার মুরশিদা (৫০), মুক্তাগাছা উপজেলার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫) ও পূর্বধলা উপজেলার ফরিদা (৫৩)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হাজী দেওয়ান (১০১), ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), মুক্তাগাছা উপজেলার ইউসুফ আলী (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০) শেরপুর সদরের আব্দুল মতিন (৫০), গাজীপুর শ্রীবর্দীর তাসলিমা (২৫) ও সিরাজগঞ্জ সদরের ফজলা (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৭৬ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৫ টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৯৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৬৬২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৮ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD