বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সন্তান মুখতার আলমের হাতের লেখায় সাজে কাবার গিলাফ ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান

মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট লুইসের পাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই দেশটির হাইবেক পার্টনার নির্মাণ কোম্পানিতে কাজ করতেন।

এক প্রবাসী বাংলাদেশি জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত চারজনের মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD