শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মরুর বুকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বসুন্ধরা কিংস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। আগামীকাল ১৫ আগস্ট মঙ্গলবার শারজা এফসির বিপক্ষে মাঠে লড়বে অস্কার ব্রুজনের দল। প্রতিপক্ষ শারজা এফসি শক্তিমত্তায় অনেক এগিয়ে। ক্লাবটিতে আছে ইউরোপ মাতানো কয়েকজন ফুটবলার।

সেই সঙ্গে কিংস ফুটবলারদের প্রতিপক্ষ হতে যাচ্ছে প্রচণ্ড গরম।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কিংস বনাম শারজা এফসির ম্যাচটি মাঠে গড়াবে। শারজাতে এখন দিনের বেলা তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির ওপর। রাত ৮-৯টার দিকে তা কিছুটা কমেও আসে।

কিন্তু বাংলাদেশের ক্লাবগুলোর এমন আবহাওয়ায় খেলার অভ্যাস নেই। কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু বলেন, ‘বাংলাদেশের চেয়ে এখানে অনেক বেশি গরম এবং আর্দ্রতাও কম। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে।

দারুণ কিছু করার স্বপ্ন নিয়েই গত শনিবার সকালে রওনা দিয়ে বিকেলে শারজাতে পা রেখেছেন রোবিনহো-আনিসুররা। প্রথম দিন হোটেলে জিম ও সুইমিংয়ে সময় কাটালেও গতকাল প্রথমবার মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছে অস্কার ব্রুজোনের দল। তবে শারজাহ স্টেডিয়ামে নয়, স্থানীয় একটি ট্রেনিং গ্রাউন্ডে। আজ সোমবারও কিংসদের অনুশীলন সেশন আছে। পরিস্থিতি যা-ই হোক, মানিয়ে নেওয়ার পাশাপাশি মনোযোগ হারানো যাবে না- বলে শিষ্যদের অনুপ্রাণিত করছেন কিংস কোচ অস্কার ব্রুজোন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD