বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিতই থাকছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগেও স্থগিত থাকছে।

তবে এ বিষয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন, দ্রুত তার নিষ্পত্তি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সরকারের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার ও আইনজীবী মার-ই-য়াম খন্দকার।

৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে জরুরি প্রয়োজন বিবেচনায় ৫ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে ভুক্তভোগীদের মাঝে এ টাকা বিতরণ করতে বলেছিলেন হাইকোর্ট।

সেই সঙ্গে দগ্ধ ও নিহত ৩৭ জনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয় সে সময়।

ওই আদেশ স্থগিত চেয়ে তিতাস ও সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়।

মঙ্গলবার আবেদন দুটি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। এ সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখেই আবেদন দুটি নিষ্পত্তি করে দেন।

প্রসঙ্গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস জমে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন, তাদের মধ্যে ৩৪ জন পরে মারা যান।

ওই ঘটনায় সুপ্রিমকোর্টের আইনজীবী মার-ই-য়াম খন্দকার ৭ সেপ্টেম্বর জনস্বার্থে এ রিট আবেদন করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD