শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গুলাগুলি, নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন-নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলা চালায় প্রতিপক্ষরা। পরে গুলিতে হতাহতের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। এছাড়া হামলাকারীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD