শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩ বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

মহাকাশেও করোনার থাবা, রুশ নভোচারী আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : পৃথিবীর সীমানা পেরিয়ে এবার মহাকাশেও থাবা বসিয়েছে করোনা। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক রুশ নভোচারী। গত শুক্রবার মহাকাশ থেকে ফেরার পর এভজিনি মিকরিন নামের ওই মহাকাশচারীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। মিকরিন কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন তার কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা।

সায়েন্স জার্নাল নেট জানিয়েছে, গত সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই রকেটে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস করপোরেশনের ডেপুটি হেড এভজিনি মিকরিন ছিলেন। গত শুক্রবার তিনি মহাকাশ থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরই তার শরীরে করোনার জীবাণু মিলেছে।

রাশিয়ার স্টেট করপোরেশন ফর স্পেস অ্যাকটিভিটিজের চিফ দিমিত্রি রোগোজিনও সেই রকেটে মিকরিনের সঙ্গে ছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন। ওই মহাকাশযানে রাশিয়ার এই দু’জন ছাড়াও একজন যুক্তরাষ্ট্রের মহাকাশবিজ্ঞানীও ছিলেন। তারা সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন। মিকরিন যে সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন, তা কারও জানা ছিল না, সেজন্য কারও মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনও ব্যাপার ছিল না। এতে মিকরিনের সঙ্গে বাকিদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, রাশিয়ার স্পেস রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে মিকরিনের দুটি পরীক্ষা হয়েছে। দু’বার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD