বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মহাখালী ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মহাখালীর রেল গেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুনের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট রওনা করেছে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD