শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মহা সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে মহা সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যতগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে করোনাভাইরাসকেই সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।খবর-বিবিসি।

সস্থাটির প্রধান জানিয়েছেন, সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য এ সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির সভা আহ্বান করবেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গেব্রিয়াসুস।

গত দেড় মাসে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে বলেও জানান সংস্থাটির প্রধান।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে ইবোলা সংক্রমণ নিয়ে দুইবার, জিকা, পোলিও এবং সোয়াইন ফ্লু নিয়ে একবার করে মোট পাঁচবার বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে এক কোটি ৬০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান বলেন, গত ৩০ জানুয়ারি যখন আমি আন্তর্জাতিক উদ্বেগের জন্য জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি ঘোষণা করি… তখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল একশ’রও কম আর কোনও মৃত্যুও ছিল না।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ আমাদের দুনিয়া বদলে দিয়েছে। এটি মানুষ, সম্প্রদায় আর দেশগুলোকে ঐক্যবদ্ধ করেছে আবার তাদের বিচ্ছিন্ন হতেও বাধ্য করেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD