রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মহেশখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সিপাহিপাড়া বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত সলিম উল্লাহ (৪৫) একই এলাকার গোলাল আহমদের ছেলে।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) যুগান্তরকে জানান, পার্শ্ববর্তী পাহাড়ি জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি জানান, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ের পাহাড়ি জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ পাহাড়ি জমিতে পানের বরজের ইস্যুতে ওই এলাকার দুই ভাই সলিম উল্লাহ ও নছর উল্লাহর মধ্যে কথা কাটাকাটি হয়।

এ কথা কাটাকাটির জের ধরে রাতে এলাকার লোকজনের সামনেই স্থানীয় পুকুরপাড় এলাকায় নছর উল্লাহ তার বড় ভাই সলিম উল্লাহকে পিটিয়ে খুন করে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD