বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ছয়জন।

রোববার (৫ মার্চ) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বস্তাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার তিতাস থানার দুলাল মিয়া (৫০) ও হোসাইন (১০)। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. রিয়াদুল ইসলাম জানান, রোববার ভোরে মাইক্রোবাসটি কুমিল্লার তিতাস যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বস্তাকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলে দুজন নিহত ও প্রায় ছয়জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। নিহতদের মরদেহ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD